রাজশাহী ব্যুরো

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে ভিপি ও এজিএস নির্বাচিত হয়েছেন। তবে জিএস পদে জয়লাভ করেছে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল। এবারের নির্বাচনে মোট ৬৯.৮৩ শতাংশ ভোট পড়েছে।
ভিপিপদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের এস এম সালমান সাব্বির।
অন্যদিকে, জিএস পদে জয়ী হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। নির্বাচনে মোট ২০ হাজার ১৮৭ জন ভোটার ভোট দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নির্বাচনের পর রাত থেকে পর্যায়ক্রমে ১৭ টি হলের ফলাফল ঘোষণা করা হয়।
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭, জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১০ হাজার ৫৭০ ভোট, এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় রাকসুর ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। নির্বাচনে গড়ে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হল সংসদে ৫৯৭ জন প্রার্থী লড়েছেন।

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”
২ দিন আগে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।
৩ দিন আগে
রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৪ দিন আগে