জাকসুতে এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার 'আশা'

জাবি প্রতিনিধি
জাকসুতে এখনো চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গণনা শেষই হচ্ছে না। সবশেষ নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রাত ১১টা নাগাদ তারা ফল ঘোষণা করতে পারবে বলে 'আশা করছেন'।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়ার কথা থাকলেও কয়েকটি হলে সন্ধ্যা ৭টা এবং শেষ হলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোট নেওয়া হয়।

এরপর সারা রাত পেরিয়ে পরদিন আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্তও ভোট গণনা শেষ হয়নি। ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সিনেট ভবন, যেখানে ভোট গণনা চলছে, সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

এ অবস্থায় জাবি প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে বলেন, প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।

এ অবস্থায় জাবি প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে বলেন, প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।এ অবস্থায় জাবি প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে বলেন, প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।

রাশিদুল আলম এর আগে বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন, শুক্রবার দুপুরের মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করা সম্ভব হতে পারে। পরে সকালে তিনি ফল ঘোষণার জন্য শুক্রবার সন্ধ্যাকে সম্ভব্য সময় হিসেবে জানিয়েছিলেন।

ভোট গ্রহণে দেরি হওয়াকে ফল ঘোষণায় এত দীর্ঘ সময় লাগার একটি কারণ হিসেবে উল্লেখ করেন রাশিদুল আলম। ওএমআর মেশিনে ভোট গণনা করার কথা থাকলেও পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ম্যানুয়ালি ভোট গণনা করতে হচ্ছে। একে ভোট গণনা দেরি হওয়ার সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেন তিনি।

ভোটার ও প্রার্থী কতজন

দীর্ঘ ৩৩ বছর পর এবার ভোট হচ্ছে জাকসুতে। এ নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন ভোটার কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। ভোটারদের মধ্যে ছাত্র ছয় হাজার ১৫ জন, ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।

কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, যার মধ্যে ছাত্র ১৩১ ও ছাত্রী ৪৬ জন। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আটজন। এ ছাড়া যুগ্মসাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে রয়েছেন ১০ জন প্রার্থী।

এদিকে প্রতিটিতে ১৫টি করে মোট ২১টি হল সংসদে পদের সংখ্যা ৩১৫টি। এর বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে ১১টি ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন, ১০টি ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন।

এদিকে ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, দোষীদের গ্রেপ্তার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।

৩ দিন আগে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৪ দিন আগে