জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল পেতে অপেক্ষা বাড়ছে। তবে এর মধ্যে পাঁচটি আবাসিক হলের হল সংসদের ফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে এসব হলের ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিতদের নাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই পাঁচ হলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে৷ তখন পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এখনো চারটি হলের ভোট গণনা চলছে।
নির্বাচনে মীর মশাররফ হোসেন হলের সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। এ হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ। তার প্রাপ্ত ভোট ১৯২। এজিএস পদে জয় পেয়েছেন আরাফাত, তিনি পেয়েছেন ১৭৯ ভোট।
শহিদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মারুফ এবং জিএস পদে মাসুদ রানা।
১০ নম্বর ছাত্র হলের (সাবেক মুজিব হল) ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান ও এজিএস পদে নাদিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম। জিএস পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন লাবিব।
এ ছাড়া আ ফ ম কামালউদ্দিন হল সংসদে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।
জাকসুর হল সংসদে প্রতিটিতে ১৫টি করে মোট ২১টি হল সংসদে পদের সংখ্যা ৩১৫টি। এর বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে ১১টি ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন, ১০টি ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন।
এদিকে ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৭ ঘণ্টা আগে