ফের জাকসু নির্বাচনের তফসিল, ১১ সেপ্টেম্বর ভোট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী এ নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ১১ সেপ্টেম্বর। এর আগে গত ১ মে তফসিল দিয়েও এ নির্বাচন আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১০ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে সিনেট ভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসুর সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

এর আগে গত ১ মে মধ্যরাত পেরিয়েও এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। সেবার ভোটের তারিখ রাখা হয়েছিল ৩১ জুলাই। শেষ পর্যন্ত ওই নির্ধারিত সময় আর নির্বাচন হয়নি। এবারের ঘোষণার মধ্য দিয়ে জাকসু নির্বাচন নিয়ে অচলাবস্থা কাটবে বলেই আশা করছেন শিক্ষার্থীরা।

জাকসু নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার পর আজ রোববারই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

JUCSU-Election-Scedule-02-Photo-10-08-2025

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচার চালাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ নির্বাচনটি হয়েছে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকসু নির্বাচনের দাবি ওঠে। শিক্ষার্থীরা এ দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করেন। শেষ পর্যন্ত সেপ্টেম্বরে এ নির্বাচনের তারিখ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত জুলাইয়ে ডাকসু ও রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে যথাক্রমে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। এর মধ্যে রাকসু নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হয়েছে ঢামেক হাসপাতালে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

৩ দিন আগে

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৫ দিন আগে

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৮ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৮ দিন আগে