ছাত্রলীগের হামলায় ইডেনের ৪ শিক্ষার্থী হাসপাতালে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় ইডেন কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন শিক্ষার্থী এমন অভিযোগ করেন।

আহত অন্তত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, মার্কেটিংয়ের মাস্টার্সের ছাত্রী ও সমাজতান্ত্রীক ছাত্রফন্টের ইডেন কলেজ শাখা সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্টের সায়মা (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের তামান্না (২২) ও ২য় বর্ষের সানজিদা (২১)।

আহতরা ও তাদের সহপাঠীরা অভিযোগ করেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে তারা অংশ নিয়ে আসছিলেন। আজ যখন তারা টিএসসিতে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাবেন, সে সময় ইডেনের ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের ভিতর তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদেরকে মারধর করে। মোবাইল ফোন দিয়ে সুমির মাথায় আঘাত করে।

সহপাঠীরা প্রথমে তাদেরকে উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে কারো আঘাতই গুরুতর নয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে