ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ২০২৫ নির্বাচনে নিপীড়নে অভিযুক্ত জুলিয়াস সিজারসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা জয় ও সালাউদ্দিন আম্মার নিলয় মঙ্গলবার (১৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে। সিজার ও ছাত্রশিবিরের প্রার্থীদের ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদও জানান তারা।
জুলিয়াস সিজার নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র ইউনিয়ন বলছে, শিক্ষার্থীদের নিপীড়ন করতেন তিনি। অন্যদিকে ছাত্রশিবিরকে যুদ্ধাপরাধী, একাত্তরের গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার বলে অভিহিত করেছে সংগঠনটি।
বিবৃতিতে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, "প্রশাসনের পক্ষ থেকে যখন গঠনতন্ত্র সংশোধনী চাওয়া হয়েছিল তখন থেকেই আমরা বলে এসেছি, ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কিত এবং নিপীড়কদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। স্বৈরাচারের পেটোয়া, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার মনোনয়ন সংগ্রহের প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করেছেন। বিতর্কের মুখে প্রার্থিতা বাতিলের ঘোষণা দেওয়া হলেও পরে তা পুনর্বহাল করা হয়েছে। আমরা অবিলম্বে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের দাবি জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে— এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। সে অনুযায়ী, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী ও গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ছাত্রশিবিরের ডাকসুতে নির্বাচন করার সুযোগ পাওয়ার কথা না। তারপরও ছাত্রশিবিরের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের পক্ষপাত দেখা গেছে।
ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, পরিবেশ পরিষদের (নব্বইয়ে এরশাদ সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর জোট) সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ছাত্রশিবিরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। আমরা ছাত্রশিবিরের প্রার্থীদেরও প্রার্থিতা বাতিলের দাবি জানাই। যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। আজ এই নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের শেষ দিন। গতকাল সোমবার পর্যন্ত এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫৬৫ জন মনোনয়ন নিয়েছে৷ এর মধ্যে ছাত্রশিবিরের প্রার্থীরাও নিয়েছেন মনোনয়ন ফরম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে