ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বাম সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
মেঘের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে সার্জন এ বি এম খুরশীদ আলমের তত্ত্বাবধানে তার অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারটি সফল হয়েছে।
মেঘ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। প্রতিরোধ পর্ষদ প্যানেলের জিএস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ সেপ্টেম্বর এই ভোট হওয়ার কথা রয়েছে।এর এক সপ্তাহ আগেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।
বর্তমানে মেঘমল্লার ডা. চন্দ্র শেখর বালার তত্ত্বাবধানে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে ছাত্র ইউনিয়নের বার্তায় আরও বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে মেঘমল্লার বসু তলপেটে ব্যথা অনুভব করছিলেন। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর তার অ্যাপেনডিক্সে সমস্যার বিষয়টি ধরা পড়ে।
এর আগে মঙ্গলবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘমল্লার লিখেন, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ (মঙ্গলবার) রাতে অ্যাপেন্ডিক্সের অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না।
মেঘ আরও লিখেন, সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি এরই মধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সবার দোয়া, আশীর্বাদপ্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে