চাঁদাবাজ-মধ্যস্বত্বভোগীতে বাজার অস্থির: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মে ২০২৬, ১০: ০৪
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের বাজার ব্যবস্থায় চলমান অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যকে দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে।, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।

এসময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে বাজার পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই সোচ্চার থাকবে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

১ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

২ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

২ দিন আগে

সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ

২ দিন আগে
Advertisement