প্রতিবেদক, রাজনীতি ডটকম

১৯৮৩ সালের ফেব্রুয়ারির শহিদদের স্মরণে স্বৈরাচার প্রতিরোধ দিবসে আশির দশকের ছাত্রনেতারা হাইকোর্ট মাজারসংলগ্ন শিক্ষা ভবন মোড়ে চত্বরে শিক্ষা ও গণতন্ত্র স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ১৯৮২ থেকে ১৯৯০ সাল সময়ের ছাত্রনেতারা সেখানে শ্রদ্ধাঞ্জলি জানান। ১৯৮৩ সালের এই দিনে এরশাদ সরকারের নতুন শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে নেমেছিল ছাত্র সংগঠনগুলো। সেদিন স্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ গুলি চালালে অন্তত ১০ জন নিহত হন।
শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে ছিলেন মুনির উদ্দীন আহমেদ, আনোয়ারুল হক, মুশতাক হোসেন, আসাদুল্লাহ তারেক, বজলুর রশিদ ফিরোজ। তারা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।
ছাত্রনেতারা বলেন, গণতন্ত্র ও শিক্ষার যে দাবিতে মধ্য ফেব্রুয়ারিতে জাফর, জয়নাল, মোজাম্মেল কাঞ্চন, মোজাম্মেল আইউব, দীপালি সাহা ও অন্যরা জীবন দিয়ে গেছেন। তারা যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, নির্বাচিত সংসদ তাদের সেই স্বপ্ন পূরণ করবে বলে আমরা প্রত্যাশা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে