প্রথমবার ছাত্র সংসদ ভোটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি
মঙ্গলবার সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

কলেজ থাকাকালীন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ১৪ বার। কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পর শিক্ষার্থীরা ২০ বছরেও সুযোগ পাননি ছাত্র সংসদ প্রতিনিধি নির্বাচনের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। সেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভোট এক সপ্তাহ পিছিয়ে যায়।

এই নির্বাচনের মাধ্যমে সাড়ে ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। জকসুর ২১টি পড়ে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোট গ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণণা সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে সকাল ৮টায় র‍্যাবের তত্ত্বাবধানে ডগ স্কোয়াড সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালায়। ক্যাম্পাসের ভেতরে পুলিশ সদস্যদের পাশাপাশি এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। মূল ফটকের বাইরে পুলিশ, র‍্যাব, বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ভিক্টোরিয়া পার্কে ডিএমপি কন্ট্রোল রুম বসিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে বিশ্ববিদ্যালয়ের চারপাশ ও আশপাশের এলাকা।

এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যায়ের রোভার স্কাউট ও বিএনসিসির ৮০ জন করে মোট ১৬০ জন এবং রেঞ্জার ইউনিটের ৪০ জন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ক্ষমতাচ্যুতির ২ বছর— প্রথমবার প্রকাশ্যে আসার ঘোষণা শেখ হাসিনার

আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হবে। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতেও সরাসরি সম্প্রচার করা হবে সে অনুষ্ঠান।

১ দিন আগে

বাপ-দাদার বয়সী রাজনীতিবিদদের বিশ্বাস করে প্রতারিত হয়েছেন— অভিযোগ আসিফের

‘জাতীয় রাজনীতিতে যখন আসলাম, আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকেরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে— এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে আমরা প্রতারণার শিকার হয়েছি—। এটা আমাদের জন্য শিক্ষা। শিখলাম, পরবর্তী সময়ে আর বিশ্বাস করা যাবে না,’— বল

২ দিন আগে

এজিএসের কক্ষে সমকামিতার অভিযোগ: তদন্তের সময় ঢাবিতে ছাত্রদল-শিবির হাতাহাতি

ওই অভিযোগের তদন্তের জন্য রোববার দুপুরে প্রাধ্যক্ষ তার কক্ষে ইব্রাহীম খলিলকে ডাকেন জানিয়ে মোছাদ্দিক বলেন, ‘তদন্তের সময় প্রভোস্ট অফিসে তারা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। আমরাও প্রভোস্ট অফিসের বাইরে অবস্থান নিয়ে ছিলাম। তখন তারা আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা ভেতরে ঢুকলে তারা আবার হামলা চালায়। হামলায়

২ দিন আগে

স্থায়ী কমিটির বৈঠক: তারেক রহমানের হাতে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ভার

সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিধান অনুযায়ী জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২ দিন আগে