গোপালগঞ্জকে নিয়েই নতুন বাংলাদেশ গড়বে এনসিপি: তাসনিম জারা

ডেস্ক, রাজনীতি ডটকম

গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বুধবার (১৬ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। অতীতে যেভাবে বগুড়া ও কুমিল্লাসহ বিভিন্ন জেলাকে দলীয়করণ ও বঞ্চনার শিকার করা হয়েছে, আমরা সেই রাজনীতিতে আর ফিরতে চাই না।

তিনি বলেন, অনেকে আমাদের ’৭১ বিরোধী হিসেবে তুলে ধরতে চান। অথচ ’৭১ আমাদের, ’২৪ আমাদের। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে’৪৭, ’৭১ কিংবা ’২৪ এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত সেই লড়াই চলবে।

পোস্টে তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। বাংলাদেশ কারও একক সম্পত্তি নয়। এটি সবার। যারা সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের চিহ্নিত রাখবে।

গোপালগঞ্জকে ঘিরে এনসিপির অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানরা যেন বৈষম্যের শিকার না হয়, সে জন্যই আমাদের এই সংগ্রাম। গোপালগঞ্জকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব। পথটা দীর্ঘ, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ জাগলে ইতিহাস বদলায়।

তাসনিম জারার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘চরম ব্যর্থ’ সরকার ফ্যাসিস্টের পথেই হাঁটছে: জামায়াত

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

২ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

৩ দিন আগে