সরকার ও ইসি নিরপেক্ষ নয়— ইইউ প্রতিনিধিদের জানাল জাপা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩৬
রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। দলটি বৈঠকে জানিয়েছে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করে। অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলেও তারা জানিয়েছে প্রতিনিধি দলকে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের এ প্রতিনিধি দলের সঙ্গে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার তাদের কর্মকাণ্ডে নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে তারা নিরপেক্ষ নয় এবং তাদের নিয়োগ করা নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ ভূমিকায় দেখা যাচ্ছে না।

এর আগে নির্বাচন সামনে রেখে ইসি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টি দেশের একটি বড় নিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ইসির ওই সংলাপে তাদের আহ্বান জানানো হয়নি।

জাপা চেয়ারম্যান বলেন, দেশে সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) তৈরি হয়নি এবং সারা দেশে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নিবার্চনের পরিবেশও তৈরি হয়নি বলে জাতীয় পার্টি মনে করে।

বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব শামীম হায়দার পটোয়ারী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান।

অন্যদিকে ইইউ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার-ব্রাউন এবং ডেপুটি হেড অব ডেলিগেশন (রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, প্রেস) ও তথ্য বিভাগের প্রধান বাইবা জারিনা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে