প্রতিনিধি, কুমিল্লা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পরীক্ষায় আপনারা ‘হ্যাঁ’ ভোট দিবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রায় তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কি চান ৫ বছর পরপর স্বাধীন কমিশনের অধীনের নির্বাচন হোক? পুলিশ হোক জনগণের? আপনারা কি চান, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক? গণভোটে প্রশ্নে হ্যাঁ ভোট প্রয়োজন।
হাসনাত বলেন, ২০০৯ সাল থেকে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতনের পর কতিপয় রাজনৈতিক দল ভারতীয় তাঁবেদারি করছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মিডিয়া ব্যবসায়ী করপোরেট জুলাইয়ে আন্দোলনে আমাদের ভাইদের আগুনসন্ত্রাস তাচ্ছিল্য করে নিউজ করেছে, এখন দেখি তাদের বুকে নিচ্ছে একটি পক্ষ।
তিনি বলেন, বাংলাদেশে আজ দুটি পক্ষ— একটি গোলামি, আরেকটি আজাদি। একটি স্বাধীনতার পক্ষে আরেকটি পরাধীনের পক্ষে। আমরা ভারতের তাঁবেদারি চাই না, আমরা নিজের উপর নির্ভরশীল হবো, আমরা আজাদি চাই। দেশে কে সরকার করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, আমরা হাসিনা মার্কা দিল্লি প্রেসক্রিপশন চলতে দেব না।
তিনি আরও বলেন, আপনাদের গত তিনটি নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার নিরাপত্তার বদলে ভোট কাটলে হারুন-বেনজিরের মতন পরিণত হবে। তাদের থেকে শিক্ষা নিন, আপনারা দেশপ্রেমিক হোন— আপনাদের সম্মান করবে এ জাতি।
দিনব্যাপী নির্বাচনী পদযাত্রায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
ফতেহাবাদ গ্রামের ওয়ালি উল্লাহ সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে ডাক্তার ওবায়দুলসহ জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।
১২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’
১২ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’
১৭ ঘণ্টা আগে
অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।
১ দিন আগে