প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নিজেদের মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ভিপি সাদিক কায়েমকে এই পদের জন্য মনোনীত করেছে দলটি।
আজ শুক্রবার (১ মে) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত মহানগরী দক্ষিণের এক দায়িত্বশীল সম্মেলনে উপস্থিত নেতাদের সামনে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। জামায়াতের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সম্মেলনে ডাকসু ভিপি সাদিক কায়েম বক্তব্য রাখেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবে।
এ দিকে জামায়াতের নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও তিনি এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং এক-দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দীর্ঘ সময় ছাত্র রাজনীতির মাধ্যমে আলোচনায় থাকা সাদিক কায়েমকে ঢাকার গুরুত্বপূর্ণ এই নগরপিতা পদে মনোনয়ন দেওয়া জামায়াতের নতুন রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
রাজনীতি/এসআর

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
২ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
৩ দিন আগে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।
৩ দিন আগে