‘এখন আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আলোচনা চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলন আলোচনার টেবিলকে অসম্মান করা।'

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘এখনো আলোচনা চলছে। বেশির ভাগ ইস্যুতে ঐকমত্য হয়েছে। এ অবস্থায় আন্দোলনের ডাক নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন থেকে যাবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে কিছু অনীহা রয়েছে। যেটা নিয়ে এখনো ঐকমত্য হয়নি, সেখানে আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা।’

তিনি আরও বলেন, তারা দেশকে অস্থিতিশীল করতে চায় কি না- সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। বিতাড়িত শক্তিকে ফেরত আসার পথ তৈরি হচ্ছে কি না- এই প্রশ্নও থেকে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খসরু জানান, ‘চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, সেখানে মাঠ দখল করতে হবে ভোটের প্রচারের মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে, যার রাজনৈতিক ভবিষ্যৎ সে নিজেই বুঝে নেবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন কমিটি

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

১ দিন আগে

‘নগদে’ বিনিয়োগের প্রস্তাব মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের পক্ষে: ব্যারিস্টার আরমান

ব্যারিস্টার আরমান বলেন, ‘আমি বিভিন্ন দেশের মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করি। তারা নগদে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তাদের প্রস্তাবগুলোই আমি গভর্নরের কাছে পাঠিয়েছি।’

১ দিন আগে

৬ সিটিতে নতুন প্রশাসক, কী তাদের রাজনৈতিক পরিচয়

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।

১ দিন আগে

৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

২ দিন আগে