ডাকসু নির্বাচন

সবাই আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছে— অভিযোগ কাদেরের

ঢাবি প্রতিনিধি
বুধবার মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী মো. আব্দুল কাদের। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনকেই প্রার্থীরা নিয়মে পরিণত করেছেন বলে অভিযোগ তুলেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আব্দুল কাদের।

বুধবার (২৭ আগস্ট) মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল কাদের বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি ঘোষণা করেছে ঠিকই, কিন্তু বাস্তবে কেউ তা মানছে না। কমিশন সব দেখছে, তারপরও কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে অন্য প্যানেলের প্রার্থীরাও যেন প্রতিযোগিতা করে আচরণবিধি লঙ্ঘন করছে। অথচ প্রশাসন নির্বিকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরে আসার শঙ্কা জানিয়ে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের এই ভিপি প্রার্থী বলেন, ক্যাম্পাসে একটি গোষ্ঠী নব্বইয়ের ডাকসু নির্বাচনের পর গণরুম-গেস্টরুম সংস্কৃতি চালু করেছিল। এবার ২০২৫ সালের ডাকসুর পর আবারও সেই দিনগুলো ফিরে আসবে কি না, শিক্ষার্থীরা তা নিয়ে শঙ্কিত।

আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও ভয় দেখা দিয়েছে। ছেলে-মেয়ে পাশাপাশি বসলে তাদের মোরাল পুলিশিংয়ের শিকার হতে হচ্ছে। চারুকলায় নির্বাচনি প্রচারে গেলে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আর সেখানকার শিক্ষার্থীরা নিজেদের শঙ্কার কথা আমাদের জানিয়েছে।

ক্যাম্পাসে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল কাদের। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে সেনাবাহিনীর দরকার নেই। এটা হবে মশা মারতে কামান ব্যবহার করার মতো।

ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) গঠন করা হলে তাকে ঢাবি শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। তিনি এই প্যানেল থেকে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারও ডাকসুর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জাতীয়তাবাদী ছাত্রদল আচরণবিধি ভেঙেছে। তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এখন ক্যাম্পাসে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ৩টার মধ্যে সব সরানোর নির্দেশ দিলেও অনেকেই সরায়নি।

এক প্রশ্নের জবাবে আবু বাকের মজুমদার বলেন, তানভীর বারী হামিম মনোনয়ন সংগ্রহ করার সময় নিয়ম ভেঙে বহু কর্মী-সমর্থক নিয়ে গেছেন, সেখানে মুহুর্মুহু স্লোগান দিয়েছেন তারা। পরে এ সময়কার ছবি-ভিডিও সোস্যাল মিডিয়ায় দেওয়ার মাধ্যমেও আচরণবিধি লঙ্ঘন করেছেন।

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বাকের বলেন, এ নির্বাচন কমিশন আসলেই কি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? কারণ যারা নিয়ম ভাঙছে, তাদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না!

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির আরো ৩ নেতা বহিষ্কার

এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা দলের ক্ষতি করেছেন। তারা বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কাজ করেছেন। তাই তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

১ দিন আগে

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই

সরকারি দলের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘জুলাইকে সম্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, না হলে ২৬-এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬-এ আসা জাতির জন্য কোনো সুখকর বিষয় হবে না।’ তিনি বলেন, ‘আমরা চাই, যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।’

২ দিন আগে

ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল বিএনপি যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করেছে জামায়াত। ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জুলাই সনদ নিয়ে আলোচনার পর জানাবে।

২ দিন আগে

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।

২ দিন আগে