প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোনো জোট নয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুধু তাই নয়, নির্বাচনে এনসিপি ১৫০ আসনে জয় পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী নির্বাচনে জয়ের সম্ভাবনার কথা তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, আমরা যে জরিপগুলো করেছি, তাতে ১৫০টির মতো আসনে এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যেই জেলা সমন্বয়কারীদের প্রস্তুতি নিতে বলেছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থিতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।
এনসিপি ১৫০ আসন পেলে বিএনপি নির্বাচনে কতটি — এমন প্রশ্নের জবাবে এই এনসিপি নেতা বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেত। এখন বিএনপির আসন সংখ্যা তারও নিচে নেমে যাবে।
শাপলা প্রতীকে এনসিপির নিবন্ধন পেতে দলের অনড় অবস্থানও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, নিবন্ধন পেলে প্রতীক যেন শাপলা, লাল শাপলা ও সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয়, আমরা জানি।
ইসির কাছে এ বিষয় জানানো হয়েছে উল্লেখ করে নাসীর বলেন, ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে। তবে আমরাও বলেছি, আমাদের প্রতীক যেন শাপলা থাকে। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।
কোনো জোটে নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করবে এনসিপি। এ তথ্য জানিয়ে নাসীরুদ্দীন বলেন, বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না এনসিপি। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটওয়ারী।

মির্জা ফখরুল বলেন, ‘খুব দ্রুত কীভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটাই ছিল মূল আলোচনা। খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে যেতে চেষ্টা করব।’
২০ ঘণ্টা আগে
আজহারুল ইসলাম বলেন, আজকে আমি সংসদে গিয়েছি জুলাই বিপ্লবের কারণে। আজ আমি এখানে বক্তব্য দিচ্ছি জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করেছে। সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে নতুন জীবনকে অস্বীকার করা। জুলাই বিপ্লব একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না।
১ দিন আগে
আখতার হোসেন বলেন, জনগণের ভোটে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমরা সংস্কার পরিষদের কথা বলছি। এটা নতুন কোনো কথা নয়। ঐকমত্য কমিশনে ৩০টির মতো রাজনৈতিক দল সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য সংস্কার সাধনের জন্য সংস্কারকে টেকসই করার
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরোনো বক্তব্য নিয়ে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।
১ দিন আগে