নির্বাচন ঘিরে মার্কিন রাষ্ট্রদূতের আচরণ রহস্যজনক: প্রিন্স

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ঢাকা-১২ আসনে কাস্তে প্রতীকের প্রার্থী কল্লোল বণিকের পক্ষে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন রাষ্ট্রদূত রহস্যজনক আচরণ করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। নির্বাচনকে মার্কিন রাষ্ট্রদূতসহ যেকোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপমুক্ত রাখতে দায়িত্বশীল আচরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-১২ আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী কল্লোল বণিকের সমর্থনে পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় কাস্তে প্রতীকের প্রার্থী কল্লোল বণিক, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার বক্তব্য রাখেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা যখন জনগণের দ্বারে দ্বারে ঘুরে দেশ গড়ার উপায় নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি, তখন ভূ-রাজনীতিতে আধিপত্য বিস্তারে মরিয়া সাম্রাজ্যবাদী আমেরিকা তার এজেন্ডা বাস্তবায়নে কাজ করে চলেছে। অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূতভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ ধারণা করছে।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বলেন, সরকার এখতিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আগামী মন্ত্রিসভার জন্য অপ্রয়োজনীয় গাড়ি কেনা ও বাড়ি বানানোর প্রস্তুতিও নিচ্ছে। এ ধরনের তৎপরতা বন্ধ করতে হবে।

ঢাকাকে সচল করতে কাস্তে মার্কার পক্ষে ভোট চেয়ে প্রিন্স বলেন, এতদিন যারা দেশকে শাসন করেছে, তারা রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে পারেনি। ঢাকা অচল হয়ে গেছে। এই ঢাকাকে সচল করে দক্ষ, পরিবেশবান্ধব, গণতান্ত্রিক, সমতাভিত্তিক মহানগর হিসেবে গড়ে তুলতে ব্যবস্থার পরিবর্তন করতে হবে। কাস্তে মার্কার প্রার্থী জয়ী হয়ে জাতীয় সংসদে এই কাজটি করবে।

পথসভায় কাস্তে প্রতীকের প্রার্থী কল্লোল বণিক বলেন, আমরা শ্রমজীবী-মেহনতি মানুষের পার্টি। তাদের স্বার্থকেই প্রাধান্য দিয়ে আইন প্রণয়নের কাজ করতে চাই। জাতীয় সংসদকে কোটিপতিদের ক্লাব থেকে মুক্ত করে জনসাধারণের স্বার্থের সংসদে পরিণত করতে চাই।

সিপিবির এই প্রার্থী আরও বলেন, ভোটারদের ওপর নির্ভর করছে তারা কোন ধরনের শাসক চান। আমরা আশা করব, অতীতের অভিজ্ঞতা বিবেচনা করে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন দেশ গড়ার শক্তিকেই দেশবাসী জয়ী করবেন।

পথসভার পর নিউ ইস্কাটন, দিলু রোডসহ মগবাজারের বিভিন্ন এলাকার প্রচার মিছিল ও গণসংযোগ করেন সিপিবি নেতারা। এ ছাড়া ঢাকা-১৫ আসনে কাস্তে মার্কার প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল ও ঢাকা-১৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী রিয়াজুদ্দিন সারা দিন গণসংযোগ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে