খালেদা জিয়ার জন্য এনসিপির দোয়া মাহফিল, হাসপাতালে যাচ্ছেন ৩ নেতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তিন এনসিপি নেতা (বাঁ থেকে) হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা।

সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। এ ছাড়া দলটির পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।

হাসপাতালে যাওয়ার জন্য এনসিপির প্রতিনিধি দলে থাকছেন— মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বিজ্ঞপ্তিতে এ প্রতিনিধি দলের হাসপাতালে যাওয়ার তথ্য জানিয়েছেন।

এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার রাজধানীর নিউমার্কেট এলাকার একটি মাদরাসায় দোয়া মাহফিল করেছে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এনসিপির দেয়া মাহফিল। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় এনসিপির দেয়া মাহফিল। ছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে

দোয়া মাহফিল পরিচালনা করেন সেলের সহসম্পাদক মাওলানা সানাউল্লাহ খান। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ

১ দিন আগে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে
Advertisement