প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর একটি ‘অখ্যাত প্রতিষ্ঠান’ থেকে ছাপানো ব্যালট ব্যবহার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে।
এ অভিযোগ করেছেন জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। এতে কারচুপির আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শেখ সাদী হাসান বলেন, ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখতে পাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জাকসু নির্বাচনের জন্য জামায়াতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট এবং ওএমআর মেশিন কিনেছে প্রশাসন।
ছাত্রদলের প্যানেলের এই ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট গণনায় কারচুপি করে ছাত্রশিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ওই প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানোর পাশাপাশি ওএমআর মেশিন কেনা হয়েছে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন ওএমআর মেশিনে ভোট গণনা সিদ্ধান্ত প্রত্যাহার করে।
শেখ সাদী হাসান বলেন, ‘এরপর ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিবিরকে জয়ী করার জন্য এ নীলনকশা করা হয়েছে।’
‘আমরা নির্বাচন কমিশনকে নতুন ব্যালট পেপারে নির্বাচনের দাবি জানাই। এ রকম পক্ষপাতমূলক নির্বাচনের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা,’— বলেন শেখ সাদী।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান রেখে ছাত্রদলের ভিপি প্রার্থী সাদী বলেন, আমরা আশা রাখছি নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীলনকশা বাস্তবায়নের জন্য অপতৎপরতা চালাবে না।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় জাকসু ও ২১টি হলের হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দীর্ঘ ৩৩ বছর পর এবার ভোট হচ্ছে জাকসুতে। এই নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন ভোটার কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। ভোটারদের মধ্যে ছাত্র ছয় হাজার ১৫ জন, ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।
কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আটজন। চারটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিকসহ মোট সাতটি প্যানেল এবার প্রতিদ্বন্দ্বিতা করছে জাকসুতে।
পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো— ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’।
আংশিক প্যানেল দিয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’। এ ছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে