ঘোষণা স্থগিত, এনসিপির জোটে যুক্ত হতে পারে জেএসডি-গণঅধিকার

বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম
এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, আপ বাংলাদেশ, জেএসডি ও গণঅধিকার পরিষদকে নিয়ে নির্বাচনি জোট গঠনের প্রক্রিয়া চলছে। কোলাজ: রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও অন্তত তিনটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম নিয়ে নির্বাচনি জোট হওয়ার ঘোষণা পিছিয়ে গেছে। একাধিক সূত্র জানিয়েছে, জোটের রূপরেখা চূড়ান্ত করতে আরও এক-দুই দিন সময় লাগবে।

এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও ইউনাইটেড পিপলস বাংলাদেশকে (আপ বাংলাদেশ) নিয়ে এই জোট তৈরির প্রক্রিয়া চলছে। সূত্র বলছে, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদকেও এই জোটে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই জোটের আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তবে জোটের রূপরেখা চূড়ান্ত করতে না পারায় এ ঘোষণা পিছিয়ে গেছে।

জানতে চাইলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম রাজনীতি ডটকমকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) জোট ঘোষণা করার কথা ছিল। তবে দুয়েকটি বিষয় এখনো চূড়ান্ত হয়নি। দুয়েকটি দলকে অন্তর্ভুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছে বাকিরা। সবকিছু চূড়ান্ত করতে দুয়েকদিন সময় লাগবে।’

হাসনাত কাইয়ুম জানান, আ স ম আবদুর রবের দল জেএসডিকে এই জোটে অন্তর্ভুক্ত করার কথা চলছে। নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গেও আলোচনা চলছে। এসব দল জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে একদিন সময় চেয়েছে।

এদিকে জোটে একটি দলের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি এনসিপি। বুধবার (২৬ নভেম্বর) দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে। সেখানে তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছে।

হাসনাত কাইয়ুম আশা করছেন, আগামী শনিবার নাগাদ নতুন এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে জোর আলোচনা চলছে। ১২ দলীয় জোট বরাবরের মতোই রয়েছে বিএনপির সঙ্গে, যদিও তাদের আনুষ্ঠানিক নির্বাচনি জোটের ঘোষণা এখনো আসেনি। এ ছাড়া গত দেড় দশকে বিএনপি যেসব দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে তাদেরও নির্বাচনি জোটে রাখার হিসাব কষছে বিএনপি। এসব দলের জন্য আসন ছাড় হিসাবে রেখেই তারা জাতীয় নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে।

এদিকে বেশ কিছুদিন ধরেই জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি ইসলামি রাজনৈতিক দল যৌথ আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে এসব দলসহ অন্যান্য ধর্মভিত্তিক দলকে নিয়ে বৃহত্তর জোট গঠনের আলোচনা চলমান রয়েছে।

এর বাইরে নতুন ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠতেই এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনি জোট গঠন নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা চালিয়ে আসছে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানান, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি ও আপ বাংলাদেশের এই জোটে থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আরও দুয়েকটি দলকে নিয়ে আলোচনা চলছে, যা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে শিগগিরই।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জাতীয় সংকটকে আরও ঘনীভূত করছে বিরোধী দল: রাশেদ খাঁন

রাশেদ খাঁন লিখেছেন, ‘৬ মাসে সরকারের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলেরও মূল্যায়ন জরুরি। যেহেতু গণ-অভ্যুত্থানের একটি শক্তি সরকার পরিচালনার দায়িত্বে, আরেকটি শক্তি বিরোধী দলে। সুতরাং রাষ্ট্র পুনর্গঠনে উভয়ের দায়িত্ব আছে। কিন্তু বিরোধী দল সরকারকে কতটুকু সহযোগিতা করছে, সেটাও মূল্যায়ন করার বিষয়।’

৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ-আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে।

৪ ঘণ্টা আগে

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এ দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শপথ নেবেন।

৮ ঘণ্টা আগে

সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের সন্তুষ্টি বেশি: জরিপ

জরিপের ফলাফলে উঠে এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভালোভাবে তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, এনসিপি সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ৫২ দশমিক ৫০ শতাংশ।

১৯ ঘণ্টা আগে