জাকসুতে ভোট পড়েছে ৬৭%

জাবি প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৩০
অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগ থাকলেও জাকসু নির্বাচনে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি ভোটাররা। ছবি: রাজনীতি ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রায় ৬৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

২১ হলে ভোটগ্রহণ শেষে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ দিন সকাল ৯টায় শুরু হয় জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কিছু কিছু হলে আরও ঘণ্টা দুয়েক ভোট গ্রহণ অব্যাহত ছিল। সবশেষ সন্ধ্যা সাড়ে ৭টায় কাজী নজরুল ইসলাম হলে শেষ হয় ভোট গ্রহণ।

ভোট গ্রহণ শেষে হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু করে ফলাফল ঘোষণা করার কথা ছিল। তবে রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা শুরু করতে পারেনি নির্বাচন কমিশন।

অনানুষ্ঠানিক তথ্য বলছে, ছেলেদের হলগুলোর মধ্যে আল বেরুনী হলে ২১১ ভোটের বিপরীতে ১২৫টি, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটের বিপরীতে ২১৬টি, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটের বিপরীতে ৩১০টি, শহিদ সালাম-বরকত হলে ২৯৯ ভোটের বিপরীতে ২২৪টি, মাওলানা ভাসানী হলে ৫১৪ ভোটের বিপরীতে ৩৮৪টি, ১০ নম্বর (ছাত্র) হলে ৫৪১ ভোটের বিপরীতে ৩৮১টি, শহিদ রফিক-জব্বার হলে ৬৫৬ ভোটের বিপরীতে ৪৭০টি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ ভোটের বিপরীতে ২৬১টি, ২১ নম্বর (ছাত্র) হলে ৭৩৫ ভোটের বিপরীতে ৫৬৪টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯১ ভোটের বিপরীতে ৮১০টি এবং শহিদ তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ ভোটের বিপরীতে ৭৫২টি ভোট পড়েছে।

মেয়েদের হলগুলোর মধ্যে জাহানারা ইমাম হলে ৩৬৭ ভোটের বিপরীতে ২৪৭টি, প্রীতিলতা হলে ৩৯৯ ভোটের বিপরীতে ২৪৬টি, বেগম খালেদা জিয়া হলে ৪০৯ ভোটের বিপরীতে ২৪৯টি, নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০ ভোটের বিপরীতে ১৩৭টি, বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬ ভোটের বিপরীতে ২৪৬টি, ১৩ নম্বর (ছাত্রী) হলে ৫৩২ ভোটের বিপরীতে ২৭৯টি, ১৫ নম্বর (ছাত্রী) হলে ৫৭১ ভোটের বিপরীতে ৩৩৮টি, রোকেয়া হলে ৯৫৫ ভোটের বিপরীতে ৬৮০টি, ফজিলাতুন্নেছা হলে ৮০৩ ভোটের বিপরীতে ৪৮৯টি, বীরপ্রতীক তারামন বিবি হলে ৯৮৪ ভোটের বিপরীতে ৫৯৫টি ভোট পড়েছে।

JUCSU-Female-Voters-In-Booth-11-09-2025

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন দুজন ভোটার। ছবি: ফোকাস বাংলা

এদিকে দিনভর কোনো সংঘাত-সংঘর্ষ না ঘটলেও জাকসু নির্বাচন নিয়ে অনিয়ম, বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা ও ভোটে কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলেছে এই ভোটে অংশ নেওয়া বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা। কিছু অভিযোগ এসেছে শিক্ষার্থীদের কাছ থেকেও।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ছাড়াও প্রগতিশীল শিক্ষার্থীদের সমন্বয়ে এই ভোটে থাকা চারটি প্যানেল এই নির্বাচন বর্জন করেছে। এ ছাড়া জাবির তিন শিক্ষকও ভোট বর্জন করেছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ আগস্ট, বিরোধী দলের ৫ পদ এখনো শূন্য

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।

১৩ ঘণ্টা আগে

‘কিছুই বদলায়নি’, রাষ্ট্র-প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’

১৩ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

১৮ ঘণ্টা আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

১ দিন আগে