বাজেট নিয়ে বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৫, ১৯: ৪০

অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বাজেট নিয়ে ৪ জুন (বুধবার) বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ৪ জুন বেলা ১১টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে আছে, বাজেটের ওপরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এদিন বিএনপি বাজেটের ওপর দলের ভাবনা জানাবে।

সোমবার বিকেলে রাজধানীর হোটেল সারিনায় বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বিগত সরকারের ধারাবাহিকতা থেকে আমরা ‘অন্তর্বর্তী সরকার’ বের হতে পারি নাই। রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেট করা উচিত। তাহলে প্রাইভেট সেক্টরে টাকার সরবরাহ থাকবে, বিনিয়োগ থাকবে, ইন্টারেস্ট কমে আসতো, বিদেশি ঋণের পরিমাণ কমে আসতো এবং সুদের হারও কম পেমেন্ট করতে হতো। কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে আসতে পারিনি। আমি মনে করি, এই মৌলিক জায়গায় গলদটা রয়ে গেছে।

এই বাজেট বাস্তবায়নযোগ্য কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবায়নের জন্য রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোন পরিবর্তন দেখি নাই। কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামীদিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ

রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৫২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের ছবিসহ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে— ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী’।

৩ দিন আগে

তারেক রহমানের কড়া বার্তা— জনভোগান্তি হলে যাবেন না নয়াপল্টনে

বিএনপি চেয়ারম্যান বলেন, নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার পাশাপাশি দলের কাজ এগিয়ে নেওয়ার প্রয়োজনে তিনি নিয়মিত অফিসে আসতে চান। কিন্তু তার আগমন ঘিরেব মানুষের ভোগান্তি তৈরি করা যাবে না। তিনি বলেন, যদি আমাকে নিয়মিত পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো প

৪ দিন আগে

সংবিধানকে দলীয়করণ করলে জনগণ রাজপথে নামবে : নাহিদ

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ফলেই সংগঠন শক্তিশালী হয়েছে।’ এ সময় তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান।

৪ দিন আগে

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

৫ দিন আগে