একপাক্ষিক রায়ের মামলা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে: জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২১: ৫৫
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রশ্নবিদ্ধ’ ও ‘একপাক্ষিক’ বলে অভিহিত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ রায় দেশের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে বলেও মন্তব্য করেছে দলটি।

সোমবার (১৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদ এ প্রতিক্রিয়া জানিয়েছে।

এ দিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজার রায় ঘোষণা করেন। মামলায় ‘রাজসাক্ষী’ হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ রায়ের প্রতিক্রিয়ায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া দণ্ড প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অসাংবিধানিক সরকারের ট্রাইব্যুনালের সাজানো মামলার রায় বর্তমান ও ভবিষ্যতে কখনোই গ্রহণযোগ্য হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুপস্থিত অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের প্রকৃত সুযোগ না দিয়ে সাজানো প্রক্রিয়ায় একপাক্ষিক ও একচেটিয়া রায়ের মামলা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কার্যক্রম ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।

জনগণের সার্বভৌমত্ব ও সংসদের ক্ষমতা অস্বীকার করে অধ্যাদেশনির্ভর সংশোধিত আইনের অধীনে বিচার করা ও শাস্তি দানকে জাসদ কখনোই সমর্থন করে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, দোষীদের গ্রেপ্তার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।

৩ দিন আগে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৪ দিন আগে