প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার পদত্যাগই যখন বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদারদের একমাত্র দাবি- তাহলে সংলাপ কেন? ‘বিচার মানি কিন্তু তাল গাছটা আমার’-এই রাজনৈতিক অবস্থানে থেকে সংলাপের কথা ষড়যন্ত্রমূলক।
সোমবার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
ইনু বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদারদের আসল চাওয়া নির্বাচন নয়। তারা জল ঘোলা করে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি-জামাতের ছদ্মবেশী সরকার আনতে চাইছে।
ইনু বলেন, সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারে না, তা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। যারা নির্বাচন বাধাগ্রস্থ করার অসাংবিধানিক অগণতান্ত্রিক রাজনীতি করবে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন ও সরকারকে সাহায্য করা দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির জাতীয় কর্তব্য।
ইনু বলেন, যারা অতীতে স্বাভাবিক-গণতান্ত্রিক-সাংবিধানিক রাজনীতির পথ পরিত্যাগ করে অগণতান্ত্রিক-অসাংবিধানিক-অস্বাভাবিক রাজনীতির পথে গিয়েছিলো, যারা আগুন সন্ত্রাস-নাশকতা-সহিংসতা-অন্তর্ঘাতকে রাজনীতির কৌশল হিসাবে নিয়েছিল তাদের উচিৎ তওবা করে, জনগণের কাছে মাফ চেয়ে স্বাভাবিক-গণতান্ত্রিক-সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসা, নির্বাচনে অংশগ্রহণ করা।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশী শক্তির গায়েবী হস্তক্ষেপের আশায় দিনের পর দিন পার করলেও কোনো লাভ হবে না, সে আশায় গুড়ে বালি হবে।
জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দলের দায়িত্ব নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করা। নির্বাচন যত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, নির্বাচন ততই ভালো ও সুষ্ঠু হবে।
ইনু বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের রাজনীতির সাথে মিলিয়ে বাজার সিন্ডিকেট নিত্যপণ্যের বাজারকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে।
বাজার সিন্ডিকেটকে কঠোর হস্তে দমন করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনের গাজায় নারী-শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বর হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ ও নিন্দা জনান ইনু।
তিনি বলেন, বছরের পর বছর ধরে ইসরায়েলী বর্বরতা সমর্থন দেয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের মুখে মানবাধিকার ও গণতন্ত্রের বাণী মানায় না। আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব নিজেদের লাভ-লোভ-স্বার্থ ছাড়া এক পা ফেলে না। তিনি বলেন, ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেয়া বা ফিলিস্তিনের দখলকৃত ভূমি থেকে ইসরায়েলিদের বিতারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের একমাত্র পথ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ ইদ্রিস বেপারীকে সভাপতি ও সোহেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ জাসদের কমিটি ঘোষণা করা হয়।

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা
১৭ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে
সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে