মির্জা ফখরুল

আমরা একা নই, পশ্চিমা বিশ্ব আমাদের সাহায্য করছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৩: ০১
রাজধানীর লেকশোর হোটেলে রোববার এক সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা কথা সব সময় মনে রাখতে হবে, আমরা একা নই। পশ্চিমা বিশ্ব যারা গণতন্ত্রে বিশ্বাসী, প্রতিশ্রুতিবদ্ধ, তারা আমাদের সাহায্য করছে। এটা অস্বীকার করার উপায় নেই। এই লড়াইয়ে ইতিমধ্যে আমাদের অনেক প্রাণ গেছে, সহস্রাধিক মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৪৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এতে এটাই প্রমাণ করে যে এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তার সমস্ত ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত।’

গতকাল রোববার রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে ফখরুল এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা চাইলেন যে, বিনা ভোটারেই তিনি নির্বাচিত হবেন, সেটা তো হবে না। ২০১৪ সালে যেটা পেরেছেন, ২০১৮ সালে যেটা করতে পেরেছেন; ২০২৪ সালে সেই নির্বাচন আপনি করতে পারবেন না। কারণ মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা আর সম্ভব হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) তো কালকে (শনিবার) বলে দিয়েছেন—যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ যে যাই বলুক, মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক, ইউরোপীয় ইউনিয়ন যাই বলুক, আমরা রাজনৈতিক দলগুলো যাই বলি, ওনার ওই সোনার হরিণ চাই। ক্ষমতায় তাঁকে যেতেই হবে। সংকটটা এই জায়গায়। আজকে প্রধানমন্ত্রী বেআইনিভাবে ক্ষমতা জবরদখল করে, রাষ্ট্রকে ব্যবহার করে জোর করে বসে আছেন। তিনি এবারও একই কায়দায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’

ফখরুল বলেন, ‘নির্বাচন তো আমরাও চাই। কিন্তু সেই নির্বাচন এমন হতে হবে, যেখানে জনগণ তাদের অধিকার প্রয়োগ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করছে। আমরা সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে রাস্তায় নেমে গেছি। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, যারা সব সময় হতাশায় ভোগেন। আমার বিশ্বাস, মাঠে থাকলে হতাশা আসে না। আমি তো দলের নেতাদের মধ্যে, আমাদের সঙ্গে যারা যুগপৎ সংগ্রাম করছেন, তাদের মধ্যে কোনো হতাশা দেখি না। আমি বিশ্বাস করি, এই সংগ্রামে আমরা জয়লাভ করব। কারণ, আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি।’

খালেদা জিয়া প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এত অসুস্থতার মধ্যে, নির্যাতনের মধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো নতি স্বীকার করেননি। তাই আমি বিশ্বাস করি, আমাদের লড়াই অবশ্যই সফল হবে এবং আমরা গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হব। একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যারা লড়াই করছি, আমাদের লড়াইকে আরও বেগবান করতে হবে। রাজপথে ফয়সালা করার জন্য আমরা নেমেছি। এবং চূড়ান্ত বিজয় অবশ্যই আমরা অর্জন করতে সক্ষম হব। আমি মনে করি, সেখানেই বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তি সম্ভব হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বুধবার হবিগঞ্জে ফের সমাবেশ এনসিপির, সারা দেশেও বিক্ষোভ

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা

১৭ ঘণ্টা আগে

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে