এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মে ২০২৬, ১৬: ৪০

ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না । ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, এদেশের মানুষ সেই স্বাধীনতাবিরোধী দলটিকে কোনোভাবেই ক্ষমতায় আনবে না।’

আজ বুধবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে এসে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সুন্দর সুন্দর কথা বললেই মানুষ বিশ্বাস করবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে সত্য কথা বলতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, 'নির্বাচনের আগে অনেকে বলেছিল তারা ক্ষমতায় চলে এসেছে। কিন্তু দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।'

১৯৭১ সালের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, 'যারা মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, তাদের এ দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।'

গণতন্ত্র ও রাষ্ট্রের প্রশ্নে আপস না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, 'আমরা গণতন্ত্র চাই। তবে দেশের স্বাধীনতা ও অস্তিত্বের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণযোগ্য নয়।'

এ সময় বিভিন্ন মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'কেউ কেউ বলছে বিএনপি সংস্কার চায় না। অথচ জুলাই সনদ ও ৩১ দফা সংস্কার প্রস্তাব বিএনপিই দিয়েছে।'

সংস্কারের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতার পথও তিনি উন্মুক্ত করেছিলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন-২০৩০ ঘোষণা করেছিলেন, যা ছিল রাষ্ট্র সংস্কারের রূপরেখা।

ঠাকুরগাঁওয়ের পুরোনো বিমানবন্দর পুনরায় চালুর আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, 'সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দর চালু হবে বলে আশা করছি।'

নিজের বয়স ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, 'আমি আর সামনে নির্বাচন করতে পারব কিনা জানি না। তবে মানুষের জন্য কিছু কাজ করে যেতে চাই।'

এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সংসদ সদস্য এবং নেতা-কর্মীরা

রাজনীতি/একে

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। এ ছাড়া তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান তিনি।

৫ দিন আগে

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে