অডিট স্বচ্ছ না হলে উন্নয়ন কঠিন: গভর্নর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বচ্ছভাবে অডিট হওয়াকে অন্যতম পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) স্বচ্ছ না হলে সামষ্টিক অর্থনীতির উন্নয়ন কঠিন।

বুধবার (৯ জুলাই) অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা গেছে। অডিট টিম প্রফেশনাল, তারা সঠিক চিত্র তুলে ধরছে। কিন্তু কোম্পানিগুলোর অডিট মানুষ বিশ্বাস করতে চায় না। এটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সঠিক অডিট না থাকার প্রভাব শেয়ারবাজারেও পড়ছে।’

ব্যাংকগুলোর দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলে আহসান এইচ মনসুর বলেন, ‘তাদের দেওয়ার তথ্যের সঙ্গে বাস্তবতার মিল থাকে না। ব্যাংক খাতে করপোরেট সুশাসনের ঘাটতি আছে। এটা উন্নত করতে হবে। ব্যাংক কোম্পানি আইন রিভিউ করব। সবাইকে সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে টিকে থাকা কঠিন হবে।’

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক গত ১৫ বছরের আর্থিক খাতের লুটপাটের কোনো বিচার করতে পারেনি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

১ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

২ দিন আগে

১ বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।

৪ দিন আগে