আন্দোলনের সময় কাস্টম হাউজ বন্ধ রাখায় কমিশনার বরখাস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৪: ০২
চট্টগ্রাম কাস্টমস হাউজের জাকির হোসেন। ছবি: চট্টগ্রাম কাস্টমস হাউজ

চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১ জুন) রাতে এক প্রজ্ঞাপনে তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. আব্দুর রহমানের সই করা প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টম হাউজ বন্ধ রাখায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, মো. জাকির হোসেন ১৮ জুন দেওয়া চিঠি অনুযায়ী রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ ও ২৮ জুন শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা রাখার নির্দেশ অমান্য করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ও ২৯ জুন শনিবার ও রোববার চট্টগ্রামের কাস্টম হাউজ বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বলা হয়েছে, সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এনবিআর কর্মকর্তারা গত এক সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছিলেন। এরই মধ্যে শনিবার থেকে দেশের সব কাস্টম ও ভ্যাট দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু হয়।

গত রোববার ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। পরে রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শাটডাউন কর্মসূচি তুলে নেয়।

এরই মধ্যে বেশ কয়েকজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান শুরু করেছে দুদক।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

১ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

২ দিন আগে

১ বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।

৪ দিন আগে