৭ সপ্তাহ হাতে রেখেই প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রেমিট্যান্স। প্রতীকী ছবি

অর্থবছর শেষ হতে বাকি আরও সাত সপ্তাহের বেশি সময়। কিন্তু এর মধ্যেই চলদি ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে হয়েছে নতুন রেকর্ড। এ অর্থবছরের ১০ মাস এক সপ্তাহে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা দেশের ইতিহাসের যেকোনো অর্থবছরকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য বলছে, এ বছর ৭ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন বা দুই হাজার ৫২৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে দেশে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে— ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ৪৭৭ কোটি মার্কিন ডলার।

ফলে গোটা জুন মাস ও মে মাসেরই আরও তিন সপ্তাহ হাতে রেখেই ওই অর্থবছরকে ছাড়িয়ে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড গড়ল চলতি অর্থবছর।

সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তাতে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে দুই হাজার ৫২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক হাজার ৯৭২ কোটি মার্কিন ডলার। সে হিসাবে অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ২০ শতাংশ।

এদিকে চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এর পরিমাণ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। ওই বছর ৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

দেশে রেমিট্যান্স প্রবাহে রমরমা শুরু হয়েছে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর। এর মধ্যে এ বছরেরই মার্চে দেশে রেমিট্যান্স এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স বা ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এক মাসের হিসাবে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এ ছাড়া সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এ ছাড়া এ বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে যথাক্রমে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার ও ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

২ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে