প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শেষ হয়েছে। আজ রোববার (১৫ জুন) খুলছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত অফিস। সেই সঙ্গে খুলছে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার।
ঈদের আগে ৪ জুন (বুধবার) ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ব্যাংক-বিমা ও শেয়ারবাজারেও সে দিনই সর্বশেষ লেনদেন হয়।
ঈদের ছুটির আগে-পরে অবশ্য ৫, ১১ ও ১২ জুন দেশের কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয় কোরবানির পশুর হাট ও পশুর চামড়া বেচাকেনার অর্থ লেনদেনের জন্য। এ ছাড়া ৫ জুন কোরবানির হাটকেন্দ্রিক কিছু এলাকায় ব্যাংক খোলা ছিল রাত ১০টা পর্যন্ত।
গত ৫ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হয় ঈদুল আজহার ছুটি। প্রথমে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ১৩ ও ১৪ জুন শুক্র-শনিবারসহ টানা ১০ দিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারের এ সিদ্ধান্ত অনুযায় বেসরকারি বেশকিছু প্রতিষ্ঠানও টানা ১০ দিন ঈদের ছুটি ঘোষণা করে। পাশাপাশি সংবাদপত্রগুলোও এবারই প্রথম ঈদে চিরাচরিত তিন দিনের ছুটির বদলে পাঁচ দিন ছুটি দিয়েছিল কর্মীদের। এ পাঁচ দিন পত্রিকা প্রকাশিত হয়নি।
ছুটি শেষে আজ ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চালু হবে। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে ব্যাংকের লেনদেন। শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
১ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
২ দিন আগে
গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।
৪ দিন আগে