আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় লাফ, চার সপ্তাহে সর্বোচ্চ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্ববাজারে তেলের মূল্য প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিগত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭৯ ডলারে বেচাকেনা হচ্ছে। এর আগে মাত্র একদিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম রেকর্ড ৯ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল, যা ২০২০ সালের মে মাসের পর একক কোনো দিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা।

এদিকে সমঝোতা আলোচনা থমকে যাওয়ার পর টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক শক্তি ও সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে, যাতে তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ মানুষের ওপর হামলা চালাতে না পারে।

তবে চলমান এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইরানের সঙ্গে এখনো একটি চুক্তি হওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দুই দিন আগেই একটি চুক্তির পরিবেশ তৈরি হয়েছিল। তবে ইরান শেষ মুহূর্তে আলোচনার মেয়াদ আরও বাড়াতে চাওয়ায় চুক্তিটি সাময়িকভাবে ঝুলে গেছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবৎ ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে বলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

২ দিন আগে

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

২ দিন আগে

ক্যাশলেস অর্থনীতিতে ভূমিকা রাখছে বাংলা কিউআর— ঢাবির মতবিনিময় সভায় গভর্নর

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব। বাংলা কিউআর

৩ দিন আগে

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

ক্যাফে আমাজন বাংলাদেশের পরিকল্পনা শুধু কয়েকটি আউটলেট চালুর মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে সারা দেশে একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক মানের ক্যাফে সেবা দেশজুড়ে আরও সহজলভ্য হ

৪ দিন আগে