প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাড়তে বাড়তে তিন লাখের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল সোনার দাম। এরপর ঘুরে দাঁড়িয়ে দুই দিনেই সোনার দাম কমলো ৩০ হাজার টাকার বেশি। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের সোনার প্রতি ভরির দাম আবার নেমে এসেছে আড়াই লাখের ঘরে।
আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় শনিবার (৩১ জানুয়ারি) দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দিন সকালে বাজুস গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে সোনার নতুন এ দাম জানিয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি বলছে, শনিবার ২২ ক্যারেট মানের সোনার দাম কমেছে প্রতি ভরিতে ১৫ হাজার ৭৮৫ টাকা৷ এর আগে গতকাল শুক্রবারও (৩০ জানুয়ারি) একই মানের সোনার ভরিতে দাম কমে ১৪ হাজার ৬০০ টাকা। সব মিলিয়ে দুই দিনে প্রতি ভরিতে সোনার দাম কমলো ৩০ হাজার ৩৮৫ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, দাম কমার পর শনিবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট হলমার্ক করা সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৬ টাকায়।
অন্যান্য মানের সোনার দামও কমেছে একই সময়ে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার বর্তমান দাম দুই লাখ ৪৪ হাজার ১০ টাকা; ১৮ ক্যারেট মানের দুই লাখ ৯ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার বর্তমান দাম এক লাখ ৭১ হাজার ৮৯৫ টাকা।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম ছিল দুই লাখ ৮৬ হাজার ১ টাকা; যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।
আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, গত মঙ্গলবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) সোনার দাম পাঁচ হাজার ডলারে। এরপর দুই দিনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৬৬০ ডলার বা প্রায় ৮০ হাজার টাকা কমেছে।
শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স চার হাজার ৮৯০ ডলারে। এর আগের দিনও এই দাম ছিল প্রায় পাঁচ হাজার ২০০ ডলার। আর বৃহস্পতিবার সকালে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল, যা ছিল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।
৩ দিন আগে
সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৪ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৪ দিন আগে