প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। গত ১৪ জুন তাকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১–এ সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং এসএমই বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম অফিসের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক পরিসরেও দায়িত্ব পালন করেছেন আশিকুর রহমান। ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি অ্যালায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসনের জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পাশাপাশি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত দায়িত্বে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, এল সালভাদর, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ সফর করেছেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ‘স্টার্টআপ ইকোসিস্টেম’, যুক্তরাষ্ট্রে ‘পোর্টফোলিও ম্যানেজমেন্ট’ এবং সুইজারল্যান্ডে ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।
রাজনীতি/আরআইআর

সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই
১১ ঘণ্টা আগে
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি
২ দিন আগে
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না।
২ দিন আগে