প্রতিবেদক, রাজনীতি ডটকম

সবার কাছে যেন অর্থনীতির সুফল যায়— সেই লক্ষ্য মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দবি, সমাজকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এই বাজেট করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গুলশানের বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী বলেন, “অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায় সেটাকে মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হচ্ছে, একটা সমাজকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এই বাজেট করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে এবং সবাইকে নিয়ে এটা বাস্তবায়ন করতে হবে।”
দীর্ঘ ১৯ বছর পর বিএনপি জাতীয় বাজেট দিতে যাচ্ছে। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এবারের বাজেটের মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণ— সবকিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে।”
বিগত কয়েকটি বাজেটের তুলনায় এবারের বাজেটের প্রেক্ষাপটটা ভিন্ন জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘বহুদিন পরে একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে। তাই এবারের বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। জাতির প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক বেশি এবং আমরা জাতির সেই আকাঙ্ক্ষা, ভাবনা-চিন্তা-দর্শন আগামী দিনে জনগনের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি।”
রাজনীতি/আরআইআর

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৪৯ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৩৩ টাকা কমে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টা
২ দিন আগে
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির তেলের দাম ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৩ ডলারে। হর
২ দিন আগে
উচ্চ শুল্ক ও প্যারা-ট্যারিফ বাংলাদেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য তৈরি করছে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বর্তমান শুল্ক কাঠামোর কারণে স্থানীয় বাজারে পণ্য বিক্রি অনেক ক্ষেত্রে রপ্তানির চেয়ে বেশি লাভজনক হয়ে উঠেছে। এতে অর্থনীতিতে তৈরি হয়েছে ‘রপ্তানি-বিরোধী প্রবণতা’।
৩ দিন আগে
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসি নিজেদের মধ্যে ক্ষমতাশালী কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও বিশেষ
৪ দিন আগে