পাচার অর্থ ফেরাতে আইএমএফের সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকসহ আর্থিক খাত সংস্কার এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) কাছে সহায়তা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সফররত আইএমএফ আবাসিক প্রতিনিধি জয়েন্দু দের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন। এদিন সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে'সহ নয় সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ গ্রহণ করেন।

ড. সালেহউদ্দিন বলেন, সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে। তবে, আইএমএফ বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একইরকম আলোচনা হবে।

অর্থ উপদেষ্টা জানান, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে তা আগামী অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে