প্রতিবেদক, রাজনীতি ডটকম

করোনা মহামারির সময় নানা অজুহাতে গণহারে ছাঁটাই করে বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকারদের চাকরিতে পুনর্বহালের জন্য নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। চাকরি ফেরত দিতে ব্যাংকারদের পক্ষে হাইকোর্টও রুল জারি করেছেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রায় ৩ বছর হলেও একজন ব্যাংকারকেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি।
আজ (সোমবার) চাকরি ফিরে পেতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন ব্যাংকাররা। এ সময় নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরকে চিঠিও দিয়েছেন ব্যাংকাররা।
বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে চাকরিচ্যুত ও পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংক কর্মীরা বলেন, আমাদের অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রায় তিন বছর আমরা বেকার মানবেতর জীবনযাপন করছি। কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার দিয়ে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। মাহামান্য হাইকোর্ট এ বিষয়ে আমাদের পক্ষে রুল জারি করেছেন। কিন্তু তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্দেশনা অমান্য করে যাচ্ছে ব্যাংকগুলো। এ পর্যন্ত একজন ব্যাংকারকেও চাকরিতে পুনর্বহাল করেনি। এর আগে দুই গভর্নরকে এ বিষয়ে জানিয়েছি, কাজ হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার চলছে। নতুন গভর্নরের কাছে আমরা ন্যায় বিচার চাই। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার বাস্তবায়ন চাই। চাকরিতে পুনর্বহাল চাই।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিচ্যুত ব্যাংকাররা জানান, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই করোনাকালে কয়েক হাজার ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয়। এমনকি গুরুতর অসুস্থ অবস্থায়ও কিছুসংখ্যক কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়। পরে বাংলাদেশ ব্যাংকে জোরপূর্বক পদত্যাগের বিষয়ে অভিযোগ জানানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের তদন্তেও কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মহামারি করোনার সময় ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৯ আগস্ট পর্যন্ত বেসরকারি ছয় ব্যাংকের তিন হাজার ৩১৩ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন। এর মধ্যে ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন তিন হাজার ৭০ জন। ১২ কর্মকর্তাকে ছাঁটাই, ২০১ কর্মকর্তাকে অপসারণ এবং ৩০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের সেপ্টেম্বরে চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করে। ওই নির্দেশনার পর চাকরিচ্যুত অনেক ব্যাংকার চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। কিন্তু ব্যাংকগুলো চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালে কার্যকর তেমন কোনো পদক্ষেপই নেয়নি বলে দাবি ব্যাংকারদের।
পরে উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিচ্যুতরা। বিষয়টি আমলে নিয়ে ব্যাংকারদের পক্ষে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে চাকরিতে পুনর্বহালের আবেদন করতে বলা হয়। এরপর আবারও চাকরিতে পুনর্বহালের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংক কর্মীরা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রায় ৩ বছর হলেও এখন পর্যন্ত একজন ব্যাংকারকেও চাকরিতে পুনর্বহাল করেনি।
লিখিত বক্তব্যে ব্যাংকাররা জানান, করোনাকালীন সময়ে কয়েকটি বেসরকারি ব্যাংকের মানব সম্পদ বিভাগ তাদের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে বিভিন্ন অমানবিক প্রক্রিয়ায় তাদের অনেক কর্মীকে পদত্যাগে বাধ্য করেন এবং পদত্যাগ না করলে টার্মিনেট করেন। মূলত কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীদের ব্যাংক খাত বিধ্বংসী, হঠকারী, পূর্ব হতে চাকরিরত কর্মকর্তাদের প্রতি বিদ্বেষপ্রসূত মনোভাব, পছন্দের কর্মকর্তাদের পদায়ন করে ইচ্ছামতো ব্যাংক পরিচালনা, নতুন নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি করতে অমানবিকভাবে ব্যাংক কর্মকর্তাদের বাধ্যতামূলক পদত্যাগ ও টার্মিনেশনের মাধ্যমে নিরীহ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়।
এমনি পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার নং ২১ এর নির্দেশনা অনুযায়ী চাকরিতে পুনর্বহাল চান ব্যাংকাররা।
মানববন্ধনে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মো. মাহবুব আলম এ জেড এম রিয়াদ খান, ইস্টার্ন ব্যাংকের ইমন কুমার চৌধুরী, যমুনা ব্যাংকের মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৪ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৫ দিন আগে