গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের নতুন শাখা

ডেস্ক, রাজনীতি ডটকম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম ও ২৮০তম শাখার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা দু’টির উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ শাখার উদ্যোক্তাদের নিকট ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখা দু’টির কার্যক্রম শুরু হয়।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৪ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৪ দিন আগে