মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত ​

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। ‘দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত’ - এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ব্যাংকের ১৫৩টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম ও আলহাজ্ব মোশাররফ হোসেন এবং ডিএমডি ও সিএফও ড. তাপস চন্দ্র পাল।

এছাড়াও বিজনেস সেশনে বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও শাহ্ মো. সোহেল খুরশীদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি মনে করি দেশ তথা বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যেও ২০২৫ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরুপ হয়েছে। এছাড়া খেলাপি ঋণের হার সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারাটা গত এক বছরে আমাদের জন্য একটি বড় সাফল্য যা সুশাসন, সদিচ্ছা ও গ্রাহকদের স্বার্থরক্ষার প্রতি ব্যাংকের দৃঢ় প্রতিজ্ঞাকেই নির্দেশ করে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৬ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসাথে তিনি গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণের প্রবৃদ্ধি বাড়াতে আহ্বান জানান। প্রযুক্তির উন্নত সব সংযোজন কাজে লাগিয়ে গ্রাহক সেবার মানোন্নয়নের প্রতি তিনি গুরুত্বারোপ করেন এবং সর্বোপরি উদ্ভাবনী ও স্মার্ট ব্যাংকিং-এর মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সবাইকে আরও সচেষ্ট হতে নির্দেশনা দেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী চাইলেন ব্যবসায়ীরা, জানালেন অর্থমন্ত্রী

দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

৩ দিন আগে

বাংলা কিউআর আপনাকে কী কী সুবিধা দেবে?

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে বাংলাদেশ ব্যাংকের চালু করা ‘বাংলা কিউআর’ দেশের সব মার্চেন্ট পয়েন্টে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে।

৩ দিন আগে

১১টা থেকে ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিং মল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হ

৩ দিন আগে

মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে এলো ৬১ হাজার টন ডিজেল

স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের দেওয়া তথ্যমতে, মালয়েশিয়া থেকে আসা জাহাজটি আজ শনিবার বার্থিং করার কথা রয়েছে। এই বিপুল পরিমাণ ডিজেল আসায় দেশের বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও সচল হবে বলে আশা করা হচ্ছে।

৩ দিন আগে