প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাবে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্যর দাম বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এই আশঙ্কার কথা জানান।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে 'মরার ওপর খাঁড়ার ঘা' হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে এই চাপ বহন করা কঠিন হয়ে দাঁড়াতে পারে।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় পেয়েছি, এতে ইকোনমিক গ্রোথ করার যুদ্ধ চলছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বৈদেশিক তহবিলে রক্তক্ষরণ হচ্ছে। এ পর্যন্ত যে দায় দেনা হয়েছে সেটাও চিন্তার কারণ হয়েছে দাঁড়িয়েছে। বিএনপি সরকার সার্বিকভাবে এসব বিষয় উত্তরণে কাজ করছে।’
দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে নানাভাবে কাজ করছে সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উন্নয়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন মাধ্যমে সরকার সহযোগিতা করছে। সামনে আরও কিছু পদক্ষেপ আসছে।’
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস সহ বেশকিছু অর্থনৈতিক সঙ্কট নিরসনে কাজ করছে সরকার। এতে বিভিন্ন ধরনের প্রবৃদ্ধিতে পর্যায়ক্রমে জোর দেয়া হচ্ছে। একের পর এক ক্রাইসিসে সে সমস্যা পুরোপুরি নির্মূলে কিছুটা বেগ পেতে হচ্ছে। এসময় দেশের দারিদ্রতা বৃদ্ধি, বেকারত্ব নিরসনে করণীয় ঠিক করা সহ কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেয়া হয়।

কর্মসংস্থান ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬’। ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের অধীন ২৮টি শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
২ দিন আগে
দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
৩ দিন আগে
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে বাংলাদেশ ব্যাংকের চালু করা ‘বাংলা কিউআর’ দেশের সব মার্চেন্ট পয়েন্টে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে।
৩ দিন আগে
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিং মল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হ
৩ দিন আগে