এনবিআরের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনবিআর ভবন। ছবি: উইকিপিডিয়া

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন পদের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এ পরীক্ষা ৩ অক্টোবর নেওয়ার কথা ছিল। তা পিছিয়ে ১১ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ নেওয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানিয়েছে, ৩ অক্টোবর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। তবে দুর্গাপূজার ছুটির কারণে ওই দিন স্কুল বন্ধ থাকবে। এ কারণে পরীক্ষার নতুন নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।

একই দিন, একই সময়ে কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষাও হবে। এ দুই পদে প্রিলিমিনারি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিনই ফল প্রকাশ করে লিখিত পরীক্ষার সূচি জানানো হয়েছিল।

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এই ছুটির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

১ বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।

৩ দিন আগে

রিজার্ভ চুরি: আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছে সিআইডি

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।

৪ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।

৪ দিন আগে

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৪ দিন আগে