প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার ঘোষিত সন্ধ্যা ৬টায় দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকান বন্ধের সময়সীমা সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোকানপাট খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিং মল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
ব্যবসায়ী নেতাদের মতে, সন্ধ্যা ৬টায় দোকান বন্ধ করে দিলে খুচরা ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। এর বিকল্প হিসেবে তারা নতুন একটি প্রস্তাবনা সরকারের সামনে তুলে ধরেছেন। মালিক সমিতির নেতারা জানিয়েছেন, প্রয়োজনে তারা সকাল ৯টার পরিবর্তে দুই ঘণ্টা পিছিয়ে বেলা ১১টায় দোকান খুলতে রাজি আছেন, যাতে দিনের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং রাতে অন্তত ৮টা পর্যন্ত ব্যবসা সচল রাখা সম্ভব হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, “বৈশ্বিক জ্বালানি সংকটের বাস্তবতা আমরা অনুধাবন করি এবং সরকারের সাশ্রয়ী নীতির সঙ্গে আমরা একমত। তবে সন্ধ্যা ৬টায় ব্যবসা বন্ধ করা হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই কর্মঘণ্টা সমন্বয় করে রাত ৮টা পর্যন্ত সময় দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে অস্থিরতা তৈরি হওয়ায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে কঠোর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যবসায়ীদের এই নতুন প্রস্তাবের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৪৯ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৩৩ টাকা কমে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টা
২ দিন আগে
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির তেলের দাম ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৩ ডলারে। হর
২ দিন আগে
উচ্চ শুল্ক ও প্যারা-ট্যারিফ বাংলাদেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য তৈরি করছে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বর্তমান শুল্ক কাঠামোর কারণে স্থানীয় বাজারে পণ্য বিক্রি অনেক ক্ষেত্রে রপ্তানির চেয়ে বেশি লাভজনক হয়ে উঠেছে। এতে অর্থনীতিতে তৈরি হয়েছে ‘রপ্তানি-বিরোধী প্রবণতা’।
৩ দিন আগে
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসি নিজেদের মধ্যে ক্ষমতাশালী কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও বিশেষ
৪ দিন আগে