রেমিট্যান্সের ডলার ১২৩ টাকার বেশি নয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

প্রবাসী আয় বা রেমিট্যান্সের ডলার ১২৩ টাকার বেশি দরে না কিনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয়ের ঘোষিত দাম ছিল ১২০ টাকা।

বাড়তি চাহিদা মেটাতে ব্যাংকগুলো ১২৬ থেকে ১২৭ টাকা দরে ডলার কেনা শুরু করে। এর প্রভাব পড়ে খোলা বাজারেও, ডলারের দাম ১২৮ টাকা ছাড়িয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মৌখিক এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এ তথ্য একাধিক বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি বিভাগ সূত্রের।

এবার প্রবাসী আয়ের ডলারের দাম আনুষ্ঠানিকভাবে ১২০ টাকা থেকে ১২৩ টাকা হলো। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে ডলারের দাম প্রথমবারের মতো বাড়ল।

ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দেওয়ার পর এক মাস ধরে ডলারের বাজার আবার অস্থিরতা শুরু হয়। কিছু ব্যাংক ১২৬-১২৭ টাকায় ডলার কেনার কারণে বাজারে ডলারের বিক্রয়মূল্য বেড়ে যায়।

এ পরিস্থিতিতে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকগুলো নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় তারা ১২৩ টাকার বেশি দামে ডলার কিনবে না। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকেও একই নির্দেশনা আসে। এর ফলে মঙ্গলবার থেকেই আবার ডলারের ঊর্ধ্বমুখী ভাব দূর হয়।

ডলারের বাড়তি দামের সময়ে ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের আয়ের হিসাবে রেকর্ড তৈরি হয়। একক মাসের অংশ হিসাবে এত প্রবাসী আয় আগে কখনো আসেনি। চলতি ডিসেম্বর মাসের ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করে যায়। সে হিসাবে প্রতিদিন ডলার আসে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

৩ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

৩ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে