লেনদেন হবে বিকাশ-রকেট-নগদের মধ্যে, সহজে টাকা যাবে ব্যাংকেও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। প্রতীকী ছবি

দেশের মোবাইল আর্থিক সেবাদাতা (এমএসএফ) প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে তাৎক্ষণিক লেনদেনের সেবা চালু হতে যাচ্ছে। এর ফলে বিকাশ, নগদ ও রকেটের মতো এমএফএস সার্ভিসগুলোর একটি থেকে অন্যটিতে টাকা পাঠানো যাবে। এ সেবা চালু হবে ১ নভেম্বর থেকে।

এদিকে এসব এমএফএস সেবা থেকে সরাসরি যেকোনো ব্যাংকে টাকা পাঠানোর সুযোগও চালু হতে যাচ্ছে একই দিনে। এর ফলে বিকাশ, রকেট, নগদ বা অন্য যেকোনো এমএফএস অ্যাপ থেকে সরাসরি যেকোনো ব্যাংকে টাকা পাঠানো যাবে। বর্তমানে কেবল কোনো এমএফএস যে ব্যাংকের মাধ্যমে চালু হয়েছে সেই এমএফএস থেকে কেবল সেই ব্যাংকেই টাকা পাঠানোর সুযোগ রয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামো ব্যবহার করে এ সেবা পরিচালিত হবে। আইপে সিস্টেমস বা ডি-মানির মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারও (পিএসপি) এ সেবার মাধ্যমে সহজে লেনদেন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর থেকে বিকাশ, নগদ, রকেট বা অন্য কোনো এমএফএস সেবার কোনো গ্রাহক অন্য যেকোনো এমএফএস হিসাবে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে নগদে বা নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর সুযোগ চালু হবে।

দেশে এ ধরনের এমএফএস সেবা চালু রয়েছে ১৩টি। এগুলো হলো— রকেট, বিকাশ, মাইক্যাশ, এমক্যাশ, ট্যাপ, ফার্স্টক্যাশ, উপায়, ওকে ওয়ালেট, রূপালী ব্যাংক, টেলিক্যাশ, ইসলামিক ওয়ালেট, মেঘনা পে ও নগদ।

এদিকে বর্তমানে বিকাশ থেকে ব্র্যাংক ব্যাংক, রকেট থেকে ডাচ-বাংলা ব্যাংক, এমক্যাশ থেকে ইসলামী ব্যাংক এবং এ রকম এমএফএস সেবা থেকে সুনির্দিষ্ট ব্যাংকের হিসাবে টাকা পাঠানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর থেকে যেকোনো এমএফএস সেবা থেকেই যেকোনো ব্যাংকের হিসাবে টাকা পাঠানো যাবে।

নতুন ব্যবস্থায় কত খরচ হবে, সেটিও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাদের হিসাব অনুযায়ী, ব্যাংক থেকে যেকোনো ব্যাংক, এমএফএস ও পিএসপিকে এক হাজার টাকা পাঠালে গ্রাহককে ১ টাকা ৫০ পয়সা মাশুল গুনতে হবে।

এদিকে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবা থেকে অন্য কোনো এমএফএস বা ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের হিসাবে এক হাজার টাকা পাঠালে খরচ দিতে হবে ৮ টাকা ৫০ পয়সা।

এ ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের হিসাব থেকে যেকোনো ব্যাংক বা এমএফএসে টাকা পাঠালে প্রতি হাজারে খরচ দিতে হবে ২ টাকা।

দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement