মূল্যস্ফীতি ৩ মাসের বিষয় না, দীর্ঘ পরিকল্পনায় নিয়ন্ত্রণে আনব— আশাবাদ অর্থমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসা পরিচালনার খরচ কমানো এবং দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘মূল্যস্ফীতি তিন মাসের বিষয় নয়, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমরা তা নিয়ন্ত্রণে আনব।’

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি কোনো স্বল্পমেয়াদি সমস্যা নয়; এর পেছনে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও যুদ্ধজনিত নানা বাহ্যিক কারণ কাজ করছে। আমদানি পণ্যের দাম বেড়েছে, যুদ্ধের কারণে তা আরও বাড়ছে। এ ধরনের বাহ্যিক পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সারের দাম বৃদ্ধি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব কারণে বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে, যা মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে।

বাংলাদেশে ব্যবসা পরিচালনার ব্যয় এখনও তুলনামূলকভাবে বেশি এবং এই পরিস্থিতি পরিবর্তনে সরকার বিভিন্ন ডিরেগুলেশন বা নিয়ন্ত্রক জটিলতা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, ‘সার্বিকভাবে ব্যবসার খরচ কমিয়ে আনতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। এগুলো বাস্তবায়ন করা গেলে কস্ট অব ডুইং বিজনেস কমবে এবং মূল্যস্ফীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার ওপরও জোর দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং তাৎক্ষণিক কেনাকাটার পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে আমদানি কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি অন্তত তিন মাসের জ্বালানি মজুত রাখার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনিক তৎপরতার মাধ্যমে দীর্ঘমেয়াদে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। ‘একটি ভুল ধারণা রয়েছে যে পুলিশ, র‍্যাব বা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা যায়। বাস্তবে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে সঠিক নীতি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে,’ বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রয়োজনীয় নীতিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাজার ব্যবস্থাপনা সহজ হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশে সোনার দাম আরও কমল

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৪৯ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৩৩ টাকা কমে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টা

২ দিন আগে

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, ১০০ ডলার ছুঁইছুঁই

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির তেলের দাম ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৩ ডলারে। হর

৩ দিন আগে

শুল্ক কাঠামোয় সংস্কার না হলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে: বিশ্বব্যাংক

উচ্চ শুল্ক ও প্যারা-ট্যারিফ বাংলাদেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য তৈরি করছে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বর্তমান শুল্ক কাঠামোর কারণে স্থানীয় বাজারে পণ্য বিক্রি অনেক ক্ষেত্রে রপ্তানির চেয়ে বেশি লাভজনক হয়ে উঠেছে। এতে অর্থনীতিতে তৈরি হয়েছে ‘রপ্তানি-বিরোধী প্রবণতা’।

৩ দিন আগে

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসি প্রতিনিধিদলের সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসি নিজেদের মধ্যে ক্ষমতাশালী কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও বিশেষ

৪ দিন আগে
Advertisement