জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম বিভাগীয় অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভাগীয় অফিসের আওতাধীন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।

এর আগে, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ-চট্টগ্রামে 'ফিন্যান্সিয়াল লিটারেসি' বিষয়ক একটি কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ঋণ বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি শাখা ব্যবস্থাপকদের ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের মানসিকতা আছে কি-না, তা যাচাই করে ভালো গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণের নির্দেশ দেন।

এছাড়াও, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান পরামর্শ দেন- যে এলাকা থেকে আমানত সংগ্রহ করা হবে, সেখানেই যেন তা বিনিয়োগ করা হয়।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

১ বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।

৩ দিন আগে

রিজার্ভ চুরি: আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছে সিআইডি

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।

৪ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।

৪ দিন আগে

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৪ দিন আগে