দেশের বাজারে সোনার দামে বড় দরপতন, কমলো রুপার দামও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

দেশের বাজারে সোনার দাম এক লাফে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ার প্রেক্ষিতে শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায় নেমে এসেছে; এর পাশাপাশি রুপার দামও কমিয়েছে সংগঠনটি।

আজ শনিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা দাঁড়িয়েছে।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।

রাজনীতি/এসআর

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আগামী বাজেটে বাড়ছে না বিড়ির দাম: অর্থমন্ত্রী

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদের সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।

১ দিন আগে

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সিটি ব্রোকারেজের অভিনন্দন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে আজ সোমবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম আফফান ইউসুফ।

২ দিন আগে

মে মাসে মূল্যস্ফীতি ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৬ শতংশে, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি এপ্রিলে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭১ শতাংশে।

২ দিন আগে

লিটারে আরও ১৫ টাকা কমলো জেট ফুয়েলের দাম

পনেরো দিনের ব্যবধানে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা করে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে গত ২৩ মে পণ্যটির দাম লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল।

৩ দিন আগে