প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদ্য সমাপ্ত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য পাঁচ শতাংশে। মূল্যস্ফীতির এই হার গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন। আর এক বছর আগে, গত বছরের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সোমবার (২ জুন) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য বলছে, মে মাসে শহর পর্যায়ে খাদ্য কেনায় খরচ কিছুটা বাড়লেও গ্রামে তা কিছুটা কমেছিল। আর শহর-গ্রাম দুই জায়গাতেই খাদ্য বহির্ভূত খাতে খরচ কমেছে। সব মিলিয়ে কমেছে সার্বিক মূল্যস্ফীতি।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৭ শতাংশ। পরের মাস থেকেই মূল্যস্ফীতি বাড়তে থাকে। এরপর আর তা ৯ শতাংশের নিচে নামেনি। বরং বাড়তে বাড়তে গত বছরের জুলাইয়ে তা ১১ দশমিক ৬৬ শতাংশে গিয়ে পৌঁছায়। এ বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি কিছুটা কমতির দিকে।
বিবিএস যেদিন মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে সেদিনই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। কিছুটা সংকোচনমূলক এই বাজেটের আকার গত অর্থবছরের বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। আগামী অর্থবছর শেষে অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতিকে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন।
পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, মে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। আর খাদ্যবহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
এদিকে মে মাসে শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল এপ্রিলের তুলনায় কিছুটা বেশি। এই খাতে মূল্যস্ফীতি মে মাসে মূল্যস্ফীতি এসেছে ৯ দশমিক ২৯ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
শহরে বাড়লেও গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। মে মাসে গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি এসেছে ৮ দশমিক ৩০ শতাংশ, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ।
খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে গ্রাম-শহর দুই জায়গাতেই। গ্রামে এসব পণ্যে মূল্যস্ফীতি এপ্রিলের ৯ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে মে মাসে হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। আর শহরে তা ৯ দশমিক ৮৮ শতাংশ থেকে কমে হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে গত বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এতদিন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল।
৪ দিন আগে
আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যে ট্রেড মিস-ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে এই
৪ দিন আগে
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ দফায় এ কার্যক্রম শুরু করা হয়। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দে
৪ দিন আগে
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলার উ
৫ দিন আগে