প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘পাঁচটি ব্যাংককে একীভূতকরণের আওতায় আনা হচ্ছে। এই প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। আর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে ন্যূনতম দুই বছর সময় লাগবে।
তিনি বলেন, ‘একীভূতকরণ প্রক্রিয়া চলাকালীন বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকে একটি করে অ্যাডমিনিস্ট্রেটিভ টিম বা প্রশাসক দল থাকবে। প্রতিটি ব্যাংকের জন্য একটি করে টিম থাকবে, যেখানে ৩ থেকে ৫ জন সদস্য থাকতে পারে। কোনো একক প্রশাসক নিয়োগ হবে না। এই টিম কাউকে প্রতিস্থাপন করবে না; অর্থাৎ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কর্মকর্তারা তাদের স্বপদে বহাল থাকবেন। ব্যাংকের বিদ্যমান ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো প্রশাসক টিম যৌথভাবে ব্যাংক পরিচালনা করবে।‘’
তিনি আরও বলেন, ‘প্রশাসক দল কাজ শুরু করলে বিদ্যমান বোর্ডগুলো ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু বোর্ড ভেঙে দেওয়া হবে না। ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স অনুযায়ী যখন কোনো ব্যাংকের একীভূতকরণ চূড়ান্তভাবে শেষ হবে, তখন বোর্ড স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। ততদিন পর্যন্ত বোর্ড থাকবে। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় টাস্কফোর্স বাইরে থেকে ব্যাংকগুলোকে তত্ত্বাবধান করবে এবং নীতিগত সহায়তা দেবে।’

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
১ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
২ দিন আগে
গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।
৩ দিন আগে
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।
৪ দিন আগে