প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৬ কার্গো করে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এই পরিমাণ এলএনজির মূল্য প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সংস্থা পেট্রোবাংলা এ কেনাকাটার বাস্তবায়নকারী প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী কোনো ব্রিফিং না করলেও অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্র, কাতার, ওমান ও সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার সাতটি স্বল্প ও দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। তবে দেশে বিদ্যমান এবং ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আরও এলএনজি আমদানির প্রয়োজন দেখা দিয়েছে। সেই প্রয়োজন মেটাতেই গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে জিটুজি ভিত্তিতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে আইনি প্রশ্নও উঠেছে। কারণ, জিটুজি বা সরকার থেকে সরকার পর্যায়ের চুক্তি সাধারণত দুই দেশের সরকারের মধ্যে হয়ে থাকে। অথচ যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো গানভর ইউএসএ এলএলসিও একটি বেসরকারি কোম্পানি। ফলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের জিটুজি চুক্তি কতটা আইনসম্মত, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেন, “গানভরকে প্রথমে ১৩ বছর দেওয়া না-ও হতে পারে। সেপ্টেম্বর থেকে তাদের এলএনজির জাহাজ আসবে। আগে আমরা তাদের পারফরম্যান্স দেখব। এরপর সিদ্ধান্ত নেব ১৩ বছরের জন্য এটি করা যাবে কি না।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি হয়েছিল, তার ভিত্তিতেই এলএনজি আমদানি করা হচ্ছে। একই সঙ্গে গণখাতে ক্রয়বিধি (পিপিআর) অনুসরণ করেই পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। পিপিআর লঙ্ঘনের সুযোগ থাকলে আমরা এই উদ্যোগ নিতাম না।”
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, এক কার্গোতে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) সমপরিমাণ এলএনজি থাকে, যা প্রায় ৯ কোটি ৫০ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সমান।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২১ দশমিক ৫ থেকে ২২ মার্কিন ডলার। প্রতি এমএমবিটিইউ ২১ ডলার হিসেবে হিসাব করলে এক কার্গো এলএনজির মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ৩৯২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১৬ কোটি ৬১ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা ধরে)। সেই হিসাবে ৭৮ কার্গো এলএনজির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এলএনজির দাম প্রতি বছরই ওঠানামা করে এবং সময়ের সঙ্গে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি ক্রয়ে গণখাতে ক্রয়বিধি (পিপিআর) যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। এ বিষয়ে বিপিপিএর নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাইদ মো. কামরুজ্জামান মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, তিনি এ দিনই দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা তার পক্ষে সম্ভব নয়।
তবে বিপিপিএর সাবেক মহাপরিচালক (বর্তমান কাঠামোয় সাবেক সিইও) ফারুক হোসেন বলেন, “যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি গানভর ইউএসএ এলএলসির সঙ্গে বাংলাদেশ সরকারের জিটুজি কীভাবে হবে, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র সরকার যদি গানভরকে মনোনয়ন দিয়ে থাকে বা সরকারিভাবে নির্ধারণ করে থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু তা না হলে জিটুজির এই ধরন গ্রহণযোগ্য হবে না এবং ভবিষ্যতে এটি নিয়ে প্রশ্ন উঠতে পারে।”
তিনি আরও বলেন, পিপিআর ২০২৫ অনুযায়ী জিটুজি চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে সরকার, সরকারের অধীন প্রতিষ্ঠান অথবা সরকার মনোনীত প্রতিষ্ঠান হতে হবে। গানভরের ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়েছে কি না, সেটিই এখন স্পষ্ট নয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
২ দিন আগে
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৭ জুলাই) ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ০৫ শতাংশ কমে দাঁড়ায় ৯১ দশমিক ৮৯ ডলারে। লেনদেনের শুরুতে এটি সাময়িকভাবে ৯০ ডলারের নিচেও নেমে গিয়েছিল।
২ দিন আগে
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক আরোপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি যখন নেতিবাচক ধারায় রয়েছে, তখনও চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানি আয়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
২ দিন আগে
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একই ছাদের নিচে শিক্ষার্থীরা স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভাষা পরীক্ষার প্রস্তুতি, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার–সংক্রান্ত পরামর্শ পাচ্ছেন।
৩ দিন আগে